জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের সদর হসপিটালে শিশু ওয়ার্ডে ডাক্তার নেই ৬৩ শিশু মৃতশয্যায়। সদর হসপিটালে শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স রাজিয়া সুলতানা জানান, গত কাল ৫৩ শিশু ভর্তি ছিল। আজ আরো ১০ জন শিশু ভর্তি হয়েছে। বেশির ভাগই শিশুই নিওমোনিয়া ও জ্বরে আক্রান্ত। কিšু‘ ডাক্তার ছুটিতে থাকায় ঝিনাইদহের সদর হসপিটালে শিশু ওয়ার্ড এখন চরম অবস্থা বিরাজ করছে। একজন সিনিয়র নার্স, ২জন ২বর্ষের ও ২জন ৩য় বর্ষের ইন্টার্নি নার্স দ্বারা ৬৩ জন শিশু দেখাশোনা করা অসম্ভব বলে জানিয়েছেন এই সিনিয়র নার্স রাজিয়া সুলতানা। অভিভাবকদের মধ্যে মোঃ আব্দুল গনি মৃধা গাড়াগন্জ থেকে তার অসুস্থ শিশুকে ঝিনাইদহের সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করে। কিন্তুু ডাক্তার না থাকায় তার সন্তান ক্রমাগত অসুস্থ হয়ে যাচ্ছে। এদিকে অন্যান্ন অভিভাবকগন যে যেদিকে পারছে তাদের শিশুকে নিয়ে ছুটে যাচ্ছে। কেউ কেউ টাকার অভাবে তাদের সন্তানকে অন্যাত্র নিয়ে যেতে পারছে না। কান্নাকাটিতে ভারি হয়ে উঠেছে ঝিনাইদহের সদর হসপিটালে শিশু ওয়ার্ড- দেখার কেউ নেই। ঝিনাইদহের সদর হসপিটালের আর এম ও ডাঃ স্বপন কুমার কন্ডুর সাথে কথা বললে তিনি বলেন ,আমার কি”্ছু করার নেই। শিশু বিভাগের ডাক্তার জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ছুটিতে আছেন। তার পরিবর্তে কোন ডাক্তার নেই। তাই এ বিষয়ে আমার আর কোন কিছুই করার নেই।
ঝিনাইদহের সদর হসপিটালে ডাক্তার নেই ৬৩ শিশু মৃতশয্যায় দেখার কেউ নেই !
আপডেট :February 11, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
