Skip to content

স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশ ২০১৬ উপলক্ষ্যে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১১) দুপুরে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। আনসারের ৬৭০ জন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তারা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করে। এ বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫