Skip to content

তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: তাইওয়ানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট) দেশটির তাইতুয়ং শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৭তলা একটি ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এতে ভবনটির নিচে বহু মানুষ চাপা পড়ে।

ওই ঘটনায় শেষ খবর পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১১৪ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫