Skip to content

ভুয়া সনদপত্র তৈরি, এবিইউ’র ২ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ভুয়া সার্টিফিকেট বানিয়ে ব্যবসা করার অভিযোগে আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির (এবিইউ) দুই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোড এলাকায় বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যাডমিশন এক্সিকিউটিভ মাকসুদা আক্তার (২৮) ও অতিরিক্ত রেজিস্ট্রার শাকিলা সুহাগান জেরিন (২৬)।

তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ভুয়া সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করে র‌্যাব-৩।

অভিযানকালে র‌্যাবের এএসপি রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫