Skip to content

আলিয়া ভাটের স্বপ্ন

বিনোদন ডেস্ক ॥

‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ উপস্থিত হবেন আলিয়া ভাট। মেবেলিনের আয়োজনে এই ফ্যাশন উইকে বলিউডের এই অভিনেত্রীকে পাঠাচ্ছেন তারই প্রিয় রূপসজ্জাকর এলটন জে ফার্নান্দেজ। প্রথমবার এই আসরে যোগ দিচ্ছেন- এ কারণে বেশ উচ্ছ্বসিত আলিয়া।

২২ বছর বয়সী নায়িকা তার টুইটারে লিখেছেন, “এই প্রথমবার আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সব ডিজাইনার ও রুপসজ্জাকরদের সঙ্গে মঞ্চের পেছনে থেকে কাজ করতে পারবো। ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ যাওয়ার বিষয়টি অনেকটা স্বপ্নের মতো। এখান থেকে অনেকেই ফ্যাশন ও স্টাইল দুনিয়ার আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন।’

তিনি আরও জানান, ‘এটি অসাধারণ একটি প্লাটফর্ম। ফ্যাশন উইকের পরের মৌসুমে আমি আবার যাবো।’
আলিয়া এখন ব্যস্ত তার পরের ছবির দৃশ্যধারণ নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে তার সহশিল্পী শাহরুখ খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫