Skip to content

স্বামীর গোপন তথ্য জানালেন কারিনা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: সাংবাদিকদের সামনে ছোটে নবাব সাইফ আলী খানের গোপন কথা ফাঁস করলেন তারই স্ত্রী কারিনা কাপুর খান। বলিউডের ড্যাসিং হিরো সাইফ আলী খান সম্পর্কে অনেক কথাই গোপন ছিলো গণমাধ্যমে কিন্তু এবার স্ত্রী কারিনা কাপুর খান যেসব কথা অকপটে বলেন দিলেন তিনি। বললেন, সাইফ একবারে রান্না করতে পারে না। কারিনা বলেন, একবার আমি শুটিং থেকে ফিরে এসে দেখি সাইফ আমার জন্য পাস্তা রান্না করেছে। তবে পাস্তাটি সাইফ ১২ ঘণ্টা ধরে রান্না করেছিলো। কারিনা যখন কথাগুলো হাসতে হাসতে ‘কি অ্যান্ড কা’র ট্রেইলর লঞ্চিং অনুষ্ঠানে বলেছিলেন, তখন তার পাশে ছিলেন পরিচালক বালকি ও অভিনেতা অর্জুন কাপুর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কারিনা বলেন, সাধারণত বাড়িতে থাকলে ছবির বিষয়ে কোনো কথা হয় না। তবে এবারের ছবি নিয়ে খুব খুশি সাইফ। আমার এবং অর্জুন চরিত্র নিয়ে সাইফ বেশ এনজয় করছে। ‘কি অ্যান্ড কা’ ছবিতে হাউজ হাসব্যান্ডের ভুমিকায় অভিনয় করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। চরিত্রের স্বার্থে রান্না শিখতে হয়েছে অর্জুনকে। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, রান্না করতে গিয়ে অনেক হাতের রক্ত ঝরেছে, হাতও পুড়েছে। বর্তমানে আমি পারফেক্ট মাস্টারশেপ। ছবি থেকে যদি কখনো বিদায় নেই তাহলে বাবুর্চির কাজটি খুব ভালো করতে পারবো। চিনি কাম ও পা’র জনপ্রিয় পরিচালক বালকির হাত ধরে বলিউডে সৃষ্টি হয়েছে নতুন রসায়ন। ছবিটি মুক্তি পাবে ১ এপ্রিল। এরই মধ্যে ছবির ট্রেইলটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫