Skip to content

সরকার আর ইসি যেন যমজ ভাই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির শতাধিক চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ তুলে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যেন জমজ ভাই।

মনোনয়নপত্র প্রত্যাহারে তাদেরকে ভয়-ভীতি ও নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘সরকার ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজি মহড়ার উৎকৃষ্ট মডেল বানাতে চায়। সেজন্যই সরকার ও নির্বাচন কমিশন যমজ ভাইয়ের মতো একযোগে কাজ করে চলছে। জনগণ জানে, আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে।’

‘যতক্ষণ পর্যন্ত না এই জবরদখলকারী সরকারের পতন ঘটবে ততদিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পাবে না। বহুদলীয় গণতন্ত্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকার নিশ্চিত হবে না।’

রিজভী বলেন, ‘একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেয়ার মহোৎসব। সুতরাং নিজেদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এটিই হবে নির্বাচনী প্রহসনের উপযুক্ত জবাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫