Skip to content

গাজীপুরে বিদ্যুতের তার ছিঁড়ে লরিতে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মালবোঝাই একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে লড়িতে থাকা ইঞ্জিন ও কাগজের রুল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি লরি কাগজের রুল নিয়ে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় মাল্টিপ্লাজা ইন্ডাট্রিজ লিমিটেড কারখানায় যাচ্ছিল। কারখানার ভেতর ঢোকার আগ মুহূর্তে বিদ্যুতের তার ছিঁড়ে লরিটির উপর পড়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫