Skip to content

শ্রীপুরে দোকানের গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি স্টেশনারি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউজ নামে স্টেশনারি দোকানের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামের মালামাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেনন দোকানের মালিক শান্ত নূর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫