Skip to content

ভুলে অস্কার পুরস্কার ফেলে এসেছিলেন ডিক্যাপ্রিও!

বিনোদন ডেস্ক ॥

২৩ বছরের দুঃখ ঘুচলো যে ট্রফি পেয়ে, সেই অস্কার পুরস্কার ভুল করে ফেলে এসেছিলেন হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও! একটি ভিডিও ফুটেজে জানা গেছে এই তথ্য। খবর ফিমেল ফার্স্টের।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ডিক্যাপ্রিও। অস্কার অনুষ্ঠান শেষে গভর্নরস বল ও ভ্যানিটি ফেয়ারের অস্কার পার্টিতে যোগ দেন আমন্ত্রিতরা। কিন্তু বন্ধুদের সঙ্গে আনন্দ-ফূর্তি করতে ডিক্যাপ্রিও যান হলিউডের একটি রেস্তোরাঁয়।

ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লিওকে এক বোতল অ্যালকোহল দিচ্ছেন। এরপর দেখা যায় আরেক ব্যক্তির হাতে তার অস্কার মূর্তি! তিনি সেটা ‘দ্য রেভেন্যান্ট’ তারকার কাছে হস্তান্তরের জন্য বলেন, ‘এটা কি আপনার সঙ্গে নিতে চান না?’ উত্তরে ৪১ বছর বয়সী এই সুপারস্টার বলেন, ‘হুমম। এটা আমাকে দিন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫