Skip to content

বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়লেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: মঙ্গলবার নাগপুরে জিম্বাবুয়ে ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। ঠিক পরের দিন বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। ধর্মশালায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।

বাছাইপর্বের ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ওমান, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড। ১১ ও ১৩ মার্চ ধর্মশালায় আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে লড়াইয়ে নামবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাংলাদেশকে বাছাইপর্ব উত্তীর্ণ হতে হবে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোমবার সকাল ১০ টায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশে জেট এয়ারওয়েজে উড়াল দেন মাশরাফি-সাকিবরা। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫