Skip to content

সমর্থকদের ধন্যবাদ জানালেন সাব্বির

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।গোটা বিশ্বজুড়ে এমনই সুনাম রয়েছে এ দেশের ক্রিকেটপ্রেমীদের। ঘরের মাঠে সদ্য সমাপ্ত এশিয়া কাপেও সেই পরিচয়টা ফের দিলেন তারা। ভক্তদের থেকে নিঃস্বার্থভাবে সমর্থন পেয়ে দারুণ খুশি টুর্নামেন্ট সেরা সাব্বির রহমান রুম্মান। সমর্থকদের ধন্যবাদ জানালেন তারকা এই ক্রিকেটার। আগামী দিনগুলোতেও তাদেরকে বাংলাদেশ দলের পাশে চাইছেন সাব্বির।

নিজের ফেসবুক পেজে সাব্বির রহমান রুম্মান লিখেছেন, ‘এভাবে নিঃস্বার্থভাবে সমর্থন করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, এভাবেই সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সমর্থন করে যাবেন।’

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। চার বছরের ব্যবধানে এমন ঘটনায় হতাশ টাইগারভক্তরা। তার পরেও সমর্থকরা কিন্তু আশা ছাড়েননি। এবার হলো না, তাতে কী? ধারাবাহিকভাবে ভালো খেললে একদিন বাংলাদেশের শোকেসে উঠবে শিরোপা।

সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ওই আসরে বাংলাদেশ দল ভালো খেলবে। বাছাইপর্ব উত্তীর্ণ হয়ে বিশ্বমঞ্চের মূলপর্বে অংশ নেবেন মাশরাফিরা। এমন আশায় বুক বেধেছেন ভক্তরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫