Skip to content

সোহরাওয়ার্দীতে আ.লীগের জনসভা শুরু

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার শুরু হয়েছে। কোরআনসহ আরো তিনটি ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়।

সোমবার সকাল থেকেই বিভিন্নস্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় সভাপতিত্ব করছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫