Skip to content

প্রিয়াঙ্কাকে নিজের পরিবারের সদস্য ভাবছেন রক

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: প্রথমবার হলিউড সুপারস্টার অভিনেতা ও সাবেক কুস্তিগীর ডুয়াইন জনসন রকের সঙ্গে ‘বেওয়াচ’ নামের ছবিতে অভিনয়ের জন্য হলিউডে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সপ্তাহ দু’য়েক হলো তারা কানাডার মন্ট্রেলে শুটিং শুরু করে দিয়েছেন। আর এই অল্প ক’দিনেই নিজের পরিবারের সদস্যদের মত খুব আন্তরিক একজন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা, এমনটাই জানালেন রক!

ভারতীয় হিসেবে পশ্চিমে বেশ নাম কুড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।এরইমধ্যে আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। শুধু তাই না প্রথম কোনো ভারতীয় হিসেবে আমেরিকা থেকে ছিনিয়ে আনলেন ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’। আর এবার বিশ্বখ্যাত অভিনেতা জনসন রকের সঙ্গে অভিনয় করছেন। শুরু হয়েছে ছবিটির শুটিংয়ও! অথচ এরইমধ্যে প্রিয়াঙ্কাকে নিজের পরিবারের একজন ভাবতে শুরু করেছেন ‘বেওয়াচ’-এর অভিনেতা রক।
সম্প্রতি প্রকাশিত ‘বেওয়াচ’ সিনেমায় প্রিয়াঙ্কার প্রথম লুক…

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে ফ্যামিলির সদস্য বলে উল্লেখ করেন জনপ্রিয় এই অভিনেতা।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’কে সিনেমায় পরিনত করতে চলেছেন সেথ গর্ডন। আর এই ছবিতে রক ও প্রিয়াঙ্কা ছাড়াও আছেন জেক অ্যাফ্রনের মত তারকারা। কোয়ান্টিকোর পর এটিই প্রিয়াঙ্কার দ্বিতীয় হলিউড প্রজেক্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫