Skip to content

প্রাইমারি রাস্তা ও পাবলিক প্লেসে ফ্রি ইন্টারনেট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব প্রাইমারি রাস্তা (বিভিন্ন বড় রাস্তার মোড়) ও পাবলিক প্লেসে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
সোমবার দুপুরে ডিএসসিসি ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানি লিমিটেডের (বিটিসিএল) আয়োজনে রমনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ডিএসসিসি ও বিটিসিএলের যৌথ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটির প্রাইমারি রাস্তা (বিভিন্ন বড় রাস্তার মোড়) ও পাবলিক প্লেসগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হবে। কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দক্ষিণ সিটির বাসিন্দারা উন্নতমানের ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫