Skip to content

রাবিতে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার ॥

রাবি: বিসিএস মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ধর্মঘট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে ফিশারিজ সমিতির ব্যানারে কালো ব্যাজ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী ধর্মঘটে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাবি ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, মাস্টার্সের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, রাবেয়া বিনতে, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, এর আগে বিসিএসের উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকেই ক্যাডার নিয়োগ হতো। কিন্তু পিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) ৩৭তম বিসিএসে সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রণিবিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে পূর্বের আইন বহাল রাখার জোর দাবি জানান বক্তারা।

গত ৬ মার্চ পিএসসির এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫