Skip to content

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, বগুড়া ॥
বগুড়ার গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রানা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

তিনি উপজেলার রামেশ্বরপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

সোমবার (১৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাবতলী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, রানার বিরুদ্ধে টাকা লেনদেন সংক্রান্ত মামলা রয়েছে (মামলা নং ৩৭৪সি/১৫)। সে ওই মামলায় গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫