Skip to content

দুর্ঘটনায় পত্রিকা বহনকারী গাড়ি, আহত ২

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নীলফামারীর সৈয়দপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে পত্রিকা বহনকারী পিকআপ ভ্যান। এতে গুরুতর আহত হয়েছেন চালক ও চালকের সহকারী। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম বিশাল (৩৫) ও তাঁর সহকারীর নাম ফরিদুল ইসলাম (৪০)। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে সৈয়দপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, সৈয়দপুরে ঢোকার মুখে সৈয়দপুর-ঢাকা মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাজকে রং না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫