জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতা করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গেফতার করা হয়।
গ্রেফতার তিন ইয়াবা বিক্রেতা হলো- মো.এমরান, মো.হাশেম ও মো.ওমর। তারা বাজালিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজালিয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
