Skip to content

সেমিতে জোকোভিচের মুখোমুখি নাদাল

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে নিজ নিজ খেলায় দুর্দান্ত জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। এবার টেনিস বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ ও সাবেক শীর্ষ তারকা নাদাল সেমিফাইনালে মুখোমুখি হবেন।

বিএনপি প্যারিবাস ওপেনের কোয়ার্টারে জো উইলেফ্রেড সোঙ্গাকে ৭-৬ ও ৭-৬ সেটে সরাসরি হারিয়ে উড়িয়ে দেন সার্বিয়ান তারকা জোকোভিচ। অন্যদিকে দাপট দেখান নাদালও। জাপানের কেই নিশিকোরিকে ৬-৪ ও ৬-৩ হারিয়ে শেষ চারে জায়গা করে নেন স্প্যানিশ সেরা নাদাল।

গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিতে শিরোপা জেতেন জোকোভিচ। বর্তমানে এ তারকার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ১১টি। অপরদিকে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ইনজুরি থেকে ফিরে নিজেকে আবারও সেরা প্রমাণের চেষ্টা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫