Skip to content

প্রত্যাশাটা বাড়িয়ে দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়, এ কথার শতভাগ প্রমাণিত হলো শহীদ খান আফ্রিদির ক্ষেত্রে। মাস খানেক আগেও যখন ব্যাটে-বলে চরম ব্যর্থ, ঠিক তখনই প্রশ্ন উঠেছিল দলে তার থাকার যৌক্তিকতা নিয়ে। সমালোচনার বেশ কাঠখড়ি পোহাতে হয়েছে আফ্রিদিকে।

সমালোচকদের দলে যোগ দিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এখন তারাই কি না আফ্রিদির প্রশংসায় পঞ্চমুখ! আজ শনিবার ইডেন গার্ডেনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাকে জ্বলে উঠতে বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে পাকিস্তানকে এনে দিয়েছিলেন দারুণ এক জয়। তাই ভারতের বিপক্ষে পাকিস্তানের সাবেকদের প্রত্যাশাটা বাড়িয়ে দিলেন আফ্রিদি।

অধিনায়ক হিসেবে অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য মুখিয়ে থাকেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর এ কথাই স্বীকার করেছিলেন দীর্ঘদিন পর তৃপ্তি ঢেকুর তোলা পাকিস্তান দলনেতা। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ত্রাস ছড়ান তিনি। বল হাতেও দেখান অসাধারণ নৈপুণ্য। ভারতের বিপক্ষে সেই ভয়ঙ্কর রূপেই হাজির হবেন আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের প্রত্যাশা এমনই, ‘ভারতের বিপক্ষে উপরের দিকেই ব্যাট করুক আফ্রিদি। তাহলে বেশ কিছু ওভার খেলতে পারবে। আজ ভারত শিবিরে ত্রাস হয়ে উঠতে পারে সে।’

খেলাধুলাকে খেলাধুলার চোখেই দেখবেন কলকাতাবাসী। তাদের কাছেও রয়েছে মিয়াঁদাদের প্রত্যাশা, ‘কলকাতার মানুষ ক্রিকেট-পাগল। তারা যথেষ্ট ধৈর্য্যশীল। আমি মনে করি, খেলাধুলাকে তারা যুদ্ধের মনোভাবে দেখবেন না। আশা করছি, ইডেনে এমন কিছু না ঘটুক যা বিশ্বে আমাদের হাসির পাত্র বানাবে (যখন অপ্রীতিকর ঘটনা ঘটে)।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫