Skip to content

ইতি আর গাইবে না!

বিনোদন ডেস্ক ॥

এই তো ১৩ মার্চের কথা। ফেসবুক টাইমলাইনে সর্বশেষ কনসার্টের ছবি, হাসিমুখ। কাভার ফটোটা প্রিয়শিল্পী সামিনা চৌধুরীর সঙ্গে, সেখানেও হাসিমুখ। এমন উচ্ছ্বল উদীয়মান কণ্ঠশিল্পী রোমানা আক্তার ইতি এখন মৃত্যুপথযাত্রী। হাসপাতালের বিছানায় কাটছে তার জীবনের সবচেয়ে কঠিন সময়।

ইতি লিভারে রক্তক্ষরণজনিত রোগে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পাঁচদিন ধরে ইতির চিকিৎসা চলছে সেখানে। জানা গেছে, তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। এ কারণেই হচ্ছে রক্তক্ষরণ।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মেধাবী এই গায়িকার চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ অবস্থায় অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। পরিবার থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতায় ইতি আবার ফিরবেন গানের জগতে- এমনটাই প্রত্যাশা।

এদিকে সংগীতপ্রেমী অনেকেই শুরু থেকে ইতির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫