Skip to content

ঐশ্বরিয়াকে কাঁদাল আরাধ্যা!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: মেয়ের জন্য মায়ের চোখে পানি এসে গেল। ঐশ্বরিয়াকে ইমোশলান করে দিল একরত্তি আরাধ্যা। জানেন, কীভাবে? কয়েকদিন ধরে অসুস্থ ঐশ্বরিয়া। ‘সর্বজিৎ’-এ শুটিংও ক্যানসেল করে দিয়েছিলেন। এ সময় মাকে চিয়ার-আপ করতে একটি ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড তৈরি করেছে আরাধ্যা। আর সেই কার্ড পেয়ে ইমোশনাল হয়ে পড়েন নায়িকা। জ্বর আর গলার সংক্রমণে ভুগছিল আরাধ্যাও। সে কারণে কয়েকদিন স্কুলেও যেতে পারেনি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর স্কুলে গিয়েছিল সে। আর সেখানেই মায়ের জন্য তৈরি করে কার্ডটি। আরাধ্যার এক বন্ধু মা সাংবাদিকদের জানিয়েছেন, ছুটির সময় আরাধ্যাকে নিতে আসেন ঐশ্বরিয়া। তখনই মায়ের হাতে সে কার্ড তুলে দেয়। আর তাতেই নাকি সকলের সামনে চোখে পানি এসে যায় নায়িকার।
সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫