Skip to content

ডিভোর্স না সেপারেশন?

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: দীর্ঘদিন একসঙ্গে বসবাসের পর ঘর ভাঙলো তারকা দম্পতি অভিনেত্রী সোহানা সাবা ও নির্মাতা মুরাদ পারভেজের। গত সাত মাস থেকে আলাদা বসবাস করছিলেন এ দু’জন।

সম্প্রতি নির্মাতা মুরাদ পারভেজ চলচ্চিত্র ‘বৃহন্নলা’ ইস্যুতে গল্প চুরির অভিযোগে যখন সমালোচনার তীরে বিদ্ধ, তখনই বিচ্ছেদের বিষয়টি নিয়ে মিডিয়ায় মুখ খুললেন সাবা। যদিও বিচ্ছেদের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবা তার স্বামী ও সন্তানের সঙ্গে যৌথ ছবি প্রকাশ করছিলেন নিয়মিত। ঘনিষ্ট সূত্র জানায়, মূলত বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতেই এ কৌশল অবলম্বন করেছেন সাবা।

বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমে সাবা জানান, ব্যক্তিগত জীবনে আমি কী করছি, কী ভাবছি, কোথায় যাচ্ছি,পছন্দ-অপছন্দ এগুলো মানুষকে জানাতে পছন্দ করি না। তবুও বিকৃত হয়ে যাতে নোংরা কাদা ছোড়াছুড়ির সুযোগ বাইরের কেউ না পায়, আমি নিজেই আজ কিছু কথা সবাইকে বলতে চাই।

ভালোবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি, অনেক অল্প বয়সে, বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধে। মাত্র তিন মাস প্রেম করে। আমি দুইটা সিনেমায় অভিনয় করেছি তখন। মুরাদ ‘দৌড়’ সিরিয়ালের পরিচালক হিসেবে পরিচিত। খুব সুন্দর অনেকগুলো বছর মুরাদের সাথে কাটিয়েছি আমি। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মতো কিছু বছর পার করেছি। কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু মতের অমিল হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর থেকে আমরা আলাদাভাবে আছি।’

সাবা আরো জানান, বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করতে তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, তাদের মধ্যে আইনি প্রক্রিয়ায় ডিভোর্স সম্পন্ন হয়নি এখনো। ফলে এ তারকা জুটির সম্পর্কের গন্তব্য এখনো কিছুটা অনিশ্চিতই বলা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫