Skip to content

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ মিছিল

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: আজ বিকেলে আইসিসির ‘অবৈধ’ সিদ্ধান্তে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এ লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ নামে একটি ইভেন্ট খোলা হয়েছে।

ওই ইভেন্টে সবাই বিকেল ৫ টায় শাহবাগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে আইসিসির অবৈধ সিদ্ধান্তে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একইসাথে কুশপুত্তলিকা দাহ করা হবে আইসিসির তিন মোড়লের।

ইভেন্টে আরো বলা হয়েছে ‘বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিকাল পাঁচটায় চলে আসুন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। নিয়ে আসুন ইংরেজিতে লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫