Skip to content

তাসকিন-সানিকে এখন যা করতে হবে

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ফলে তাদের টি২০ বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তারা কি আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারবেন?
হ্যা, ফিরতে পারবেন। তবে তার আগে তাদের বোলিং অ্যাকশন শুদ্ধ করতে হবে। সেটা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তদারকিতে। শুদ্ধ করার কাজ শেষ হলে তাদেরকে আবারো পরীক্ষা দিতে হবে।
এসব ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। বোলিং অ্যাকশন শুদ্ধ করে কখন পরীক্ষা দিতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার কথা সানি-তাসকিন এবং তাদের কোচদেরই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা। পরে গত ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। এর আগে পরীক্ষা দেন আরাফাত সানি। হিথ স্ট্রিক অবশ্য আশাবাদী ছিলেন তাসকিন অভিযোগমুক্ত হবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫