Skip to content

উত্তর বাড্ডায় বিকাশ কর্মীকে খুন করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় ছিনতাইকারীদের গুলিতে মো. মাহবুব (৩০) নামে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীর মৃত্যু হয়েছে।

এ সময় তার ব্যাগে থাকা প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে গেছে তারা।

রোববার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া, তার বাবার নাম আবদুল খালেক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার এমএ জলিল বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি জানান, মাহবুব দুপুরে উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় বিকাশের দুই এজেন্টের কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা সংগ্রহ করেন।

পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এতে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫