Skip to content

ম্যান টু ম্যান ভেরি করে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দনি আহমদকে ইঙ্গিত করে প্রাক্তণ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, ম্যান টু ম্যান ভেরি করে।

রোববার রাজধানীর লেকশোর হোটেলে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে ‘স্থানীয় সরকারে নারীর অধিকতর সম্পৃক্ততা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এখানে এখন অর্থ এবং পেশী শক্তির প্রদর্শন চলছে। চলছে নমিনেশন বাণিজ্য। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি হচ্ছে নমিনেশন।

স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রান্তিক পর্যায়ে নারীদের অংশগ্রহণ নেই। সেটা না থাকলে, হঠাৎ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে না।

নির্বাচনে নারীদের অংশগ্রহণ না বাড়ার কারণ সম্পর্কে সমীক্ষা করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সভায় বক্তব্য রাখা জাতীয় মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানমের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্টেকহোল্ডারদের সঙ্গে কোন ধরনের আলোচনা করছে না। অথচ তাদের মতামত নেয়া প্রয়োজন। আমরা নিয়েছিলাম। সবার মতামত শুনেছিলাম।

এই প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা হলে ডাকতাম। এটা ম্যান টু ম্যান ভেরি করে।’

ব্র্র্যাক ইনস্টিটিউট অব গর্ভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত রয়েছেন- স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, রাজনীতিবিদ জোনায়েদ সাকি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫