Skip to content

যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

জেলা প্রতিনিধি,

যশোর ॥ যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) খুন হয়েছেন।

বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি যশোর শহরতলীর বিরামপুর বটতলা এলাকার
আমিনউদ্দিনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একটি বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাতে শহরের লোহাপট্টি এলাকায় ফেরদৌস হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বলেও দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি নেতা ফেরদৌস শহরের লোহাপট্টি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে বিএনপির সমর্থক এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ওয়াহিদুজ্জামান আজাদ জানান, হাসপাতালে নিয়ে আসার পরেও তার পেটে ছুরিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫