বাংলাভূমি২৪ ডেস্ক ॥
টরন্টো : কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওর পার্লামেন্ট ভবনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ১৯৭১ সালের ২৩ মার্চ, ঠিক ৪৫ বছর আগে বঙ্গবন্ধু প্রথমবারের মতন তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সে জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ২৩ মার্চকে একটি বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়।
গতকাল বুধবার (২৩ মার্চ) সবাই যখন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলা দেখতে মগ্ন, সেই মুহূর্তে কানাডার টরন্টোতে ঘটে ঐতিহাসিক ঘটনা। কানাডার অন্যতম প্রদেশ অন্টারিওর রাজধানী টরন্টো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাদেশিক সংসদ ভবনে (খবমরষধঃরাব অংংবসনষু ইঁরষফরহম) সরকারিভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
টরন্টো বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি জাতীয় পতাকা নিয়ে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হন। প্রভিন্সিয়াল পার্লামেন্টের স্পিকার ডেভ লিব্যাককে পাশে রেখে বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা ড. মোজাম্মেল খান এবং উদীচী কানাডা’র সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আজিজ্জুল মালিক যৌথভাবে পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে ক্ষমতাসীন লিবারেল পার্টির পক্ষে এমপিপি আর্থার পটস, পিসির পক্ষে এমপিপি সিলভিয়া জোনস এবং এনডিপির পক্ষে এমপিপি পার্সি হ্যাটফিল্ড উপস্থিত ছিলেন।
পতকার উত্তোলনের সময় সমবেত কণ্ঠে সবাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এবং পরে কানাডার জাতীয় সঙ্গীতপরিবেশন করে।
