স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের টঙ্গিতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামে একাধিক মামলার আসামি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে গেছে পুলিশ।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে টঙ্গীর নৌবন্দর এলাকায় একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেনসহ ১০-১২ জন লোক অবস্থান করে ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার ও তার লোকজন র্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে তাদের গুলিতে মারা যায় দেলোয়ার।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, তিনটি ছোড়া, ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, দুই পক্ষের গোলাগুলিতে তাদের দুই সদস্য আহত হয়েছে। নিহত দেলোয়ারের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তারা।
টঙ্গিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার
আপডেট :March 25, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
