Skip to content

সাতক্ষীরা সীমান্তে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি ॥

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৫ মার্চ) সকালে তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩ নম্বরের ১০০ গজ পূর্ব-উত্তর কোন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েক সুবেদার কবির বাংলানিউজকে জানান, সকালে কৃষকরা মরদেহটি দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫