Skip to content

‘চুরির ঘটনা প্রকৃত সত্য জাতিকে জানান’

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা প্রকৃত সত্য উৎঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি।

একই সাথে কারা, কিভাবে এ ঘটনার সাথে জড়িত- সে তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার বেলা এগারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি তোলেন।

বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুন্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা শিরোনামে এ সংবাদ সম্মেলন করা হয়।

গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০০ কোটি টাকা চুরি হয়, যেটাকে ইতিহাসের সবচেয়ে ব্যাংক হ্যাকিং বলা হচ্ছে।

এ ঘটনার তদন্ত করছে সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন একটি কমিটি।

দুর্নীতি দমন কমিশনও এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।

এদিকে বাংলাদেশ ব্যাংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে মঙ্গলবার হাজির হয়েছেন চীনা বংশোদ্ভূত ফিলিপিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং।

তাকে এই চুরির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারার জানিয়েছে, মঙ্গলবার সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। এই কমিটি যুক্তরাষ্ট্রে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপিন্সে পাচারের ঘটনার তদন্ত করছে।

বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চেীধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এম এ মান্নান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫