Skip to content

গবিতে ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥

গবি : গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে।

মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ১৪ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন , ‘এবছর মোট ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।’

এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.gonouniversity.edu.bd থেকে জানা যাবে।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হয়ে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫