Skip to content

পাকিস্তানে অনার কিলিংয়ের বলি আরো ৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পাকিস্তানে পৃথক দুটি অনার কিলিংয়ের (পরিবারের সম্মান রক্ষায় হত্যা) ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তান রাজ্যের নাসিরাবাদ ও কাচি জেলা দুটিতে ওই হত্যার ঘটনাগুলো ঘটেছে বলে ‘ডন’ পত্রিকা জানিয়েছে। এতে দুই নারী ও এক পুরুষ প্রাণ হারিয়েছেন। অপরাধীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার প্রথম অনার কিলিংয়ের ঘটনাটি ঘটে নাসিরাবাদ জেলার দেরা মুরাদ জামালি এলাকায়। সেখানে আব্দুল রাশেদ নামের এক ব্যক্তি তার স্ত্রী শেহনাজকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। হত্যার পর থেকে পলাতক রয়েছেন খুনী স্বামী। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা একে ‘একটি অনার কিলিংয়ের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

দ্বিতীয় অনার কিলিংয়ের ঘটনাটি ঘটেছে কাচি জেলার মুশকাফ এলাকায়। সেখানকার শাহজাহান নামের এক ব্যক্তি এক কে রাইফেল দিয়ে গুলি করে মেয়ে হেলেমা বিবি ও তার প্রেমিক মোহাম্মদ নওয়াজ বানগুলজাইকে হত্যা করেন। এরপরই তিনি পালিয়ে যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়না তদন্ত শেষে ওই দুটি লাশ স্বজনদের কাছে ফেরত দেয়া হয়েছে।

তবে এ দুটি হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫