Skip to content

৩ এপ্রিল থেকে এইচএসসি দেবে ১২ লাখ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : আগামী ৩ এপ্রিল রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৬ হাজার ৫১৪ জন। মোট কেন্দ্র ২ হাজার ৪৫২টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৮ হাজার ৫৩৩টি।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এ তথ্য দিয়েছেন।

মন্ত্রী জানান, ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২ শত ২৮ টি। মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ৩৩ টি।

নাহিদ বলেন, এইচএসসি ও সমাননার পরীক্ষা বিদেশে পরীক্ষা কেন্দ্র হবে ৭টি। পরীক্ষার্থী হবে ২৬২ জন। ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ জুন পরীক্ষা শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে শেষ হবে ২০ জুন। এ বছর নতুন ৬টি বিষয়ের ১১টি পত্রের সৃজনশীল পরীক্ষা হবে।

তিনি আরো বলেন, ‘পরীক্ষা তদারকি করার জন্য শিক্ষামন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষ খোলা থাকবে। নকলমুক্ত ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫