Skip to content

পুলিশের অসাবধানতায় সাংবাদিক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, ভোলা ॥
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুলিশের অসাবধানতায় আবজাল হোসেন নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ওই ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী পুলিশ কনস্টেবল জুলহাসের বন্দুক থেকে ভুলক্রমে ফায়ার হয়। এতে এন টিভির জেলা প্রতিনিধি আবজাল হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে লিমা ১৫ নামে এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

এছাড়া সদর উপজেলার চরমানিকা ইউনিয়নের কোএইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫