Skip to content

‘সহিংসতা ও কারচুপি ভোটের ন্যায্যতাকে ধ্বংস করে দিচ্ছে’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটছে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি শুক্রবার ১ এপ্রিল তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে জাতীয় কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ মানুষের কাছে উৎসব। কিন্তু সহিংসতা ও আতঙ্ক, কারচুপি ভোটের ন্যায্যতাকে ধ্বংস করে দিচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেই আকাঙ্খার প্রতিফলন ঘটছে না।

তিনি বলেন, এদেশের জনগণ তৃণমূলে ভোট প্রয়োগ ও ভোটের অধিকারকে নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের উচিৎ হবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা।

জাতীয় কৃষক সমিতির সভাপতি জননেতা নুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি মাহামুদুল হাসান মানিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫