Skip to content

পররাষ্ট্র নীতি বিষয়ে ট্রাম্পের বোঝার ঘাটতি আছে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ে বোঝার ঘটতি আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

পারমাণবিক নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে শনিবার (০২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

জাপান ও দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক ক্ষমতা প্রদর্শন করা উচিত বলে ডোনাল্ড ট্রাম্পের এমন পরামর্শের জবাবে ওবামা ওই মন্তব্য করেন।

ট্রাম্পকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পররাষ্ট্র নীতি বা পারমাণবিক নীতি বা কোরিয়ান উপদ্বীপ সম্পর্কে স্বাভাবিকভাবেই তিনি জানেন না। যে কারণে তিনি ওই পরামর্শ দিয়েছেন।

এশিয়া প্যাসিফিকে বর্তমানে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো উল্লেখ করে তিনি বলেন, দেশগুলোর সঙ্গে শান্তি, সমৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য অব্যাহত রয়েছে। পারমাণবিক অস্ত্রের প্রদর্শন হলে দ্বন্দ্ব তৈরি হবে।

তাই বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানান ওবামা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫