Skip to content

ভ্লাদিমির পুতিনের গার্লফ্রেন্ড!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যখন এক তরুণী জন্মদিনের উপহার হিসেবে একটি ছোট বিড়ালছানা পাঠায় তখন অনেকেরই চোখ ছানাবড়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বয়সের যতই পার্থক্য থাকুক না কেন, তার সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
download
রাশিয়ার প্রেসিডেন্টকে পাঠানো বিড়ালছানাটি অন্য উপহারের ভিড়ে হারিয়ে যাওয়ার কথা থাকলেও তা হারায়নি। কারণ উপহারটি যিনি পাঠিয়েছিলেন, তিনি আর কেউ নন মিস রাশিয়া ফাইনালিস্ট আলিসা খারচেভা। তিনি জার্নালিজমের সাবেক ছাত্রী এবং বিশিষ্ট জিনম্যাস্টও বটে। ২০১২ সালে জন্মদিনের উপহার হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টকে বিড়ালছানা পাঠিয়েছিলেন আলিসা। তিনি পরবর্তীতে এক ব্লগে লিখেছেন, তিনি বিশ্বাস করতেন, এটিই প্রেসিডেন্টের জন্য আদর্শ উপহার বলে তিনি মনে করেছিলেন। আলিসা প্রথমবার পুতিনের দৃষ্টি আকর্ষণ করেন মিস এপ্রিল হিসেবে একটি ক্যালেন্ডারে আবেদনময়ী ভঙ্গিতে নানা ছবি প্রকাশ করে। এটি পাঁচ বছর আগে তার ৫৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়।

বিড়ালছানাটি উপহার দেওয়ার দুই বছর পর তিনি একটি ব্লগে লিখেছেন, তিনি বিশ্বাস করতেন এটি পুতিনকে আরও ভাগ্যবান করবে। এ ছাড়া ২৩ বছর বয়সী এ সুন্দরী তার ‘মিস এপ্রিল’ ক্যালেন্ডারকে প্রেসিডেন্টের জন্য উৎসর্গ করেন। বর্তমানে কোথায় রয়েছেন এ সুন্দরী? অনুসন্ধানে জানা যায়, তিনি বর্তমানে মস্কোর ব্যয়বহুল একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বিলাসবহুল জীবনযাপন করছেন। কিন্তু কিভাবে এ স্থানে বসবাসের সামর্থ্য লাভ করলেন তিনি? এ প্রশ্নে বের হয়ে আসে আরও কিছু তথ্য। তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ, এমনটাই জানা গেছে রয়টার্সের অনুসন্ধানে। ২০১০ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি পুতিনের ৫৮তম জন্মদিন উপলক্ষে একটি ক্যালেন্ডার তৈরি করে। এতে তারা নিজেদের নানা ছবি ব্যবহার করে। এ ক্যালেন্ডারে এপ্রিল মাসে প্রকাশিত হয় আলিসার আবেদনময়ী ছবি। এ ঘটনার দুই বছর পর পুতিনের ৬০তম জন্মদিনে আলিসা ‘পাসি ফর পুতিন’ নামে ব্লগে পুতিনের একটি ছবি পাশে রেখে আবেদনময়ী ভঙ্গিতে ছবি তুলে তা শেয়ার করেন। সে ছবিতে ছিল পুতিনকে উপহার দেওয়া সেই বিড়ালটিও। তবে আলিসা পুতিনের গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত নন। পুতিনের গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত ৩২ বছর বয়সী আলিনা কাবাইভা। তিনি গত আট বছর ধরে পুতিনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। শুধু তাই নয়, দুই গার্লফ্রেন্ডকে একত্রে ম্যানেজ করতে গিয়ে পুতিন বেশ সমস্যায় পড়েছিলেন বলেও জানিয়েছে ডেইলি মেইল। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও তাদের পরিচালিত বিভিন্ন ব্লগ থেকে জানা গেছে বলে তারা দাবি করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫