Skip to content

আলিয়ার চার প্রেমিক!

বিনোদন ডেস্ক ॥
আলিয়া ভাটের প্রথম ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ দুই নায়কের সঙ্গে প্রেম করেছিলেন তিনি। সর্বশেষ মুক্তি পাওয়া কাপুর অ্যান্ড সন্স ছবিতেও তিনি পেয়েছেন দুই নায়ক। এবার আর দুই নায়কে হচ্ছে না এই ভাটকন্যার। আলিয়া তাঁর নতুন ছবিতে প্রেম করবেন চার নায়কের সঙ্গে!

ইংলিশ ভিংলিশ নির্মাতা গৌরী সিন্ডের পরবর্তী ছবিতে অভিনয় করছেন হাইওয়ে তারকা আলিয়া। তাঁর বিপরীতে অভিনয় করছেন চারজন নায়ক—আদিত্য রায় কাপুর, কুনাল কাপুর, আলী জাফর ও আঙ্গাদ বেদি। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে।

নতুন এই ছবিতে আলিয়া ভাট একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন। এতে আদিত্য অভিনয় করবেন আসবাব ব্যবসায়ীর চরিত্রে। আলী জাফরকে দেখা যাবে গায়কের ভূমিকায়। কুনাল চলচ্চিত্র নির্মাতা চরিত্রে অভিনয় করবেন। আর আঙ্গাদ বেদি হবেন রেস্তোরাঁর মালিক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫