Skip to content

পাকা জুয়াড়ি!

বিনোদন ডেস্ক ॥

জুয়ায় বরাবরই জেতেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। এজন্য তার স্বামী মার্কিন সংগীতশিল্পী কিথ আরবান মনে করেন, তিনি খুব ভালো জুয়াড়ি! অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ কিথ বলেছেন, ‘ও খুব ভালো, শৃঙ্খলা মেনে চলে।’

কিন্তু নিকোল জানান, টাকা-পয়সা খরচের ব্যাপারে তিনি বরাবরই খুব সতর্ক। ৪৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকার দাবি, তিনি খুব সামান্য টাকা বাজি ধরেন। তিনি বললেন, ‘আমি অতো ভালো নই। অল্প পরিমাণ টাকা নিয়ে বাজি ধরে খেলা শেষ করে ঘরে ফিরে আসার মতো জুয়াড়ি বলতে পারেন আমাকে। কখনও বাড়ি নিয়ে বাজি ধরার মতো জুয়ার নেশা নেই আমার।’

এদিকে কিথ সামনে লংপ্লে বের করছেন। গান-বাজনা নিয়ে তার আবেগটা ভালো বোঝেন নিকোল। তার ভাষ্য, ‘এটা দারুণ একটি অ্যালবাম। আমি প্রতিটি গানের সঙ্গে ছিলাম। এ অ্যালবামের জন্য কিথের পরিশ্রম আর ভালোবাসা দেখেছি আমি। ও গানের মানুষ, সংগীতে ওর ডুবে থাকা ভালো লাগে আমার।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫