Skip to content

সানরাইজার্সের মধ্যমণি মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে আজ ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মুস্তাফিজের রহমান। বিকেল পাঁচটায় ঢাকা ছাড়েন তিনি। কলকাতা হয়ে হায়দ্রাবাদে যান মুস্তাফিজুর রহমান। দলের সঙ্গে যোগ দিয়েই মিশে গেলেন একাত্মা হয়ে। হায়দরাবাদে সতীর্থদের মধ্যমণিও বটে। মুস্তাফিজকে পেয়ে লক্ষনদের আনন্দের আর সীমা নাই। সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থদের সঙ্গে পুল খেলায় মেতেছিলেন বাংলাদেশের এই বিস্ময় তারকা।

সানরাইজার্সের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গেছে, দলের সতীর্থ যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমারের সঙ্গে পুল খেলছেন মুস্তাফিজ। দলের অনেকেই ছিলেন এসময়। সতীর্থদের সঙ্গে এসময় হাসি ঠাট্টায় মেতে ওঠেন বাংলাদেশি এই তারকা।

উল্লেখ্য, আইপিএলে ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের বেইস প্রাইজ ছিল ৫০ লাখ রুপি। আইপিএলে মুস্তাফিজের দলীয় সতীর্থরা হলেন যুবরাজ সিং, আশিষ নেহরার মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। তার দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আইপিএল-এর এবারের আসর শুরু হবে ৯ এপ্রিল। ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম বারের মতো মাঠে নামবে মুস্তাফিজের দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫