Skip to content

রাজধানীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: স্ত্রীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মো. জামিল (৩৫)। এঘটনায় নিহতের স্ত্রীসহ আটক ৩জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে চকবাজার এলাকার একটি বাসার খাটের নিচ থেকে জামিলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা লাশটি উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্ত হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ব্যবসায়ীর স্ত্রী মৌসুমী জামিলসহ তিনজনকে আটক করা হয়েছে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫