Skip to content

গাজীপুরে পিকআপ চাপায় নারী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকআপ চাপায় মলিনা খাতুন (৫০) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মলিনার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ওই নারী এমসি বাজারে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫