Skip to content

ভিডিও কলিংয়ের জগতে হোয়াটসঅ্যাপ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: এখন আর মানুষ মোবাইল নম্বর চায় না; চায় হোয়াটসঅ্যাপ নম্বর! জনপ্রিয়তার নিরিখে ফেসবুককে দিব্যি টক্কর দেয় স্মার্টফোনের এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এই কারণেই ২০১৪ সালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় জাকারবার্গের কোম্পানি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আমূল পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজ থেকে ভয়েসকল, ইমোজি, ফোটো, ভিডিও শেয়ার, হোয়াটসঅ্যাপের সৌজন্যে সবই এখন নখদর্পণে। এবার ভিডিও কলিংয়ের জগতেও পা রাখতে চলেছে জনপ্রিয় এই স্মার্ট অ্যাপ।

ডব্লু এবেটা ইনফো নামে এক টুইট অ্যাকাউন্টের মালিক ফাঁস করেছেন এই তথ্য। একটি ছবি আপলোড করে তিনি বলেছেন, ইতোমধ্যেই পরীক্ষামূলক ব্যবহার শুরু করে দিয়েছেন হোয়াটসঅ্যাপের কর্মকর্তারা।

খুব শিগগিরিই স্মার্টফোন ব্যবহারকারীরা পেয়ে যেতে পারেন এই সুবিধা। যদি তা হয়, তবে অদূর ভবিষ্যতে ফেসবুক, স্কাইপকে বেশ ভালই টক্কর দেবে স্মার্টফোনের এই স্মার্ট অ্যাপ। সূত্র- ডেক্কান ক্রনিকল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫