Skip to content

খান উপাধি সরিয়ে ফেললেন মালাইকা

বিনোদন ডেস্ক ॥

কিছুদিন আগে ১৭ বছরের সংসারে ইতি টেনেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এবার নিজের নাম থেকে খান উপাধিটি বাদ দিয়ে দিয়েছেন মালাইকা অরোরা খান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী আর সেখানকার আয়োজকদের তিনি অনুরোধ জানান তাকে যেনো শুধু মালাইকা অরোরা বলে ডাকা হয়। যে কথা সেই কাজ আয়োজকরা তার অনুরোধ রক্ষা করে তার নামের সঙ্গে খান যুক্ত করেননি।

অন্যদিকে বলিউডের এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘মালাইকা এখন তার ছেলেকে নিয়ে একাই থাকেন। তিনি তার নামের সঙ্গে স্বামী আরবাজ খানের উপাধি খান যুক্ত করেন না। এমনকি অন্ষ্ঠুানে যখন তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তিনি আয়োজকদের অনুরোধ করেন তার নামের সঙ্গে খান উপাধিটি যুক্ত না করার জন্য। সেই মুহূর্তে তার নামের সঙ্গে খান ব্যবহার করা হয়নি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫