Skip to content

গাজীপুরে ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় আকবর আলী (৩২) নামে এক ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৫ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আজমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার উলোখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) চন্দন দে জানান, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় মান্নান মেম্বারের বাড়ির পাশে একটি মাঠে আকবর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। রাতে আকবর আলীকে জবাই করে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের গলায় কাটা জখম রয়েছে। এঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আকবর আলী সাউন্ড সিস্টেম ও ফলের ব্যবসা করতেন। তিনি ওই এলাকার আক্কাছ আলীর ছেলে।

নিহতের ভাই জুলহাস বলেন, বুধবার রাত ১০টার দিকে আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে আকবর রাতে বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে দেখি আকবরের লাশ বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠে পড়ে আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫