Skip to content

সুন্দরগঞ্জে তিন জুয়াড়ির কারাদণ্ড

জেলা প্রতিনিধি,

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন জুয়াড়িকে আটক করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

এরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের আব্দুর রহমানের ছেলে মঞ্জু মিয়া (৩৫), আবুল হোসেনের ছেলে সাদা মিয়া (৩২) ও মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, ভোরের দিকে উপজেলার ডোমের হাটে জুয়াখেলার সরঞ্জামাদীসহ তাদের আটক করা হয়। পরে সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এসময় তারা দোষ স্বীকার করায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫