Skip to content

‘শ্যামল কান্তি নয়, গোটা শিক্ষক সমাজ লাঞ্ছিত’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: শুধু শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নয় গোটা শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, শিক্ষকদের মর্যাদা অনেক উপরে। তাদের লাঞ্ছিত করা মানে জাতিকে অসম্মান করা। শিক্ষকদের যতোই লাঞ্ছিত করা হোক তারা শিক্ষকতা করবেন, তারা জ্ঞান বিলিয়েই দেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সংসদ সদস্য শিক্ষকের সঙ্গে এমন আচরণ করেছে তার ওই পদ থাকা উচিত নয়। তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫